"জারা লেবু" - Colombo Lemon
-----------------------------------
জারা লেবু এতো দিন শুধুমাত্র বৃহত্তর সিলেট অঞ্চলে উৎপাদন হলেও বর্তমানে সিলেট অঞ্চলসহ বাংলাদেশের সব এলাকায় এ লেবুর ব্যাপক চাহিদা বৃদ্ধি পাচ্ছে। জারা লেবুর চামড়ার একটি বিশেষ মিষ্টি গন্ধ রয়েছে। খোসা দিয়ে আচারও তৈরি করা হয়। জারা লেবুর বাজার মূল্য বেশ চড়া, একেকটি লেবুর দাম আকার অনুযায়ী ৫০ টাকা থেকে ৩০০/৪০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। লেবুর বহুবিধ উপকারিতার কথা ইতিপূর্বে বিভিন্ন পোস্টে উল্লেখ করা হয়েছে। জারা লেবু মূলত খোসাসহ এর মাংসল অংশটা খেতে হয়। তাই এখানে জারা লেবুর খোসার স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে বর্ননা করা হল।
* লেবুর
খোসায় রয়েছে ক্যালসিয়াম, পেকটিন,
ফাইবার এবং মিনারেলস। লেবুর
খোসার এসব উপাদান শরীরের
রোগ প্রতিরোধ
এবং নিরাময়ে কাজ
করে।
* লেবুর খোসা বাজে কোলেস্টেরলের মাত্রাকে কমায়।
* এর মধ্যে পটাশিয়াম থাকার কারণে রক্তচাপ স্বাভাবিক রাখতেও সাহায্য করে। * লেবুর খোসায় থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠান্ডা, ফ্লু এবং গলার ইনফেকশন দূর করতে সাহায্য করে। মানব দেহের দৈনিক ভিটামিন সি-এর চাহিদার ৩০ শতাংশ লেবুর খোসা পূরণ করতে পারে। ভিটামিন সি-এর আছে সুনির্দিষ্ট রোগ নিরাময় ক্ষমতা।
* লেবুর খোসার মধ্যে উপস্থিত ফাইবার বা আঁশ অন্ত্রকে পরিষ্কার রাখে এবং বাউয়েল মুভমেন্ট ভালো করে। এটি হজমে সাহায্য করে এবং পেট ফোলাভাব রোধেও সহায়তা করে।
* লেবুর খোসা দেহের বাড়তি ওজন কমাতে সাহায্য করে। এর মধ্যে যে পেকটিন রয়েছে তা অন্ত্রের শর্করা শোষণ করতে সাহায্য করে।
* ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্যও লেবুর খোসা বেশ ভালো। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং বিপাকে সাহায্য করে।
* এটি হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে।
* এটি প্রোটিনের বাঁধনে সাহায্য করে, যা লিগামেন্ট এবং ত্বকের জন্য ভালো।
* লেবুর খোসা ত্বকের কালো দাগ, বলি রেখা, বার্ধক্যের ছাপ দূর করতে সাহায্য করে।

No comments:
Post a Comment